দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে ছুরিকাঘাতে আহত জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর খবরে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শ্রমিকরা।
রোববার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হাসানের মৃত্যু হয়।
এর আগে গত ২৩ জুলাই বিকেলে জয়পুরহাট শহরের মাছ বাজার স্ট্যান্ড এলাকায় পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে বলে জানানো হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এবং পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
মাহমুদুল হাসানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিকেলে জয়পুরহাট শহরের পাঁচুর মোড় এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইজিবাইক শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার ইজিবাইক শ্রমিকরা অংশ নেন।
মানববন্ধনে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ সাবু, সাবেক সভাপতি এম এ এইচ আরমান ও আবু মুসা সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন এবং সড়ক সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
যে আই